ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলিতে নৌকা ডুবি বহু নিখোঁজ, মহিলার লাশ ও ৩৮জন জীবিত উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রাতে পতেঙ্গার ১১ নং ঘাটে নিখোঁজ যাত্রীদের স্বজনরা ভীড় করেন।

চট্টগ্রামের কর্ণফুলীতে নৌকা ডুবির ঘটনায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়ে ৩৮ জন। নিখোঁজ রয়েছেন বেশ কিছু যাত্রী। বুধবার রাত পৌনে ৮টার দিকে নগরীর পতেঙ্গার ১১ নং ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে নৌকাটি কর্ণফুলি নদীর অপর পাড়ে যাওয়ার সময় ড্রেজারের সাথে ধাক্কা লেগে ডুবে যায়।

খবর পেয়ে কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের একাধিক টিম উদ্ধার কাজে অংশ নিয়েছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত একজন নারী মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

উদ্ধার করা নারীর নাম রীনা দাশ (৫০), স্বামী অধির রঞ্জন দাশ, তিনি কর্ণফুলি থানার জুলদা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হেমন্ত মাস্টারের বাড়ি বাসিন্দা।

.

কোস্টগার্ড পূর্ব জোনের কমাণ্ডার শহীদুল ইসলাম জানান, নৌকা ডুবির ঘটনায় একজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বহু লোক নিখোঁজ রয়েছে। আমরা রাত সাড়ে ১০টা পর্যন্ত ৩৮ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি।

সিএমপি পুলিশের বন্দর জোনের ডিসি হারুনুর রশীদ হাজারী জানাান, রাতে পতেঙ্গা ১১ নম্বর ঘাট থেকে ৬০ থেকে ৭০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন নৌকা নদী অপর তীরে ঘটে যাওয়ার সময় কর্ণফুলি নদীর মাঝে ডুবে যায়। সেখানে নৌবাহিনী, কোস্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে ঘটনাস্থল থেকে শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজা জানান, রাত সাড়ে ১০টা পর্যন্ত ৩৮জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

*কর্ণফুলি নদীতে নৌকা ডুবি: উদ্ধার হওয়া কয়েকজনের পরিচয়

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print