ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ট্রাক চাপায় সাংবাদিক রুনা’র বড়বোন নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত শিক্ষিকা শাকেরা বেগম।

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় ট্রাক চাপা পড়ে শাকেরা বেগম (৪৭) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।

তিনি দীপ্ত টেলিভিশনের চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার লতিফা আনসারী রুনার বড় বোন।

আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে। এসময় অপর এক শিক্ষিকা আহত হয়েছেন।

নিহত শাকেরা বেগম পটিয়া উপজেলার উত্তর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া বলেন, নগরী থেকে স্কুলের উদ্দেশ্যে পটিয়ার যাওয়ার সময় নগরীর শাহ আমানত সেতু এলাকায় শাকেরা বেগমকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় তার সাথে থাকা চাক্তাই, ক্ষেতচর বঙ্গমাতা ফজিলতুল ন্নেছা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম (৩২) গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print