ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোয়াখালীতে লিচু পাড়াকে কেন্দ্র করে বড় ভাইকে পিটিয়ে হত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাটে লিচু পাড়াকে কেন্দ্র করে বড় ভাইকে (৬৫),পিটিয়ে হত্যা করেছে ছোট ভাই ও তার ছেলেরা। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছোট ভাই ও তার ছেলেকে আটক করেছে পুলিশ।  নিহতের মেয়ে এ ঘটনায়  কবিরহাট থানায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আটককৃতরা হলো, উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুর গাঁও গ্রামের তাজুল ইসলাম (৬০), ও তার ছেলে মামুন (৩২)

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ দুপুরে আটক দুই আসামিকে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুর গাঁও গ্রামের বেচু ডিলারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ওসি টমাস বড়ুয়া বলেন, গতকাল বিকেল বড় ভাই সফি উল্যাহ তার লিচু গাছ থেকে লিচু পাড়তে গেলে ছোট ভাই তাজুল ইসলাম (৬০), তার ছেলে মামুন (৩২) ও সাইফুলের (২৩) সাথে ভাগ বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

এক পর্যায়ে ছোট ভাই তাজুল ইসলাম উত্তোজিত হয়ে বড় ভাইয়ের ওপর হামলা চালায়। পরে তার দুই ছেলেসহ বড় ভাইকে মারধর করে। এক পর্যায়ে মারধরের শিকার বড় ভাই ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ বুধবার রাতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে গতকাল রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print